রঙ্গিলা খাতুন, বড়ঞা
সোমবার সাত সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি সাঁইথিয়া রাজ্যে সড়কের মোড্ডা গ্রামের হরিমাটি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের। রবিবার রাত ১০টার পর থেকে ওই চার যুবকের খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ সোমবার সকালে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের কাছ থেকে উদ্ধার হয় তাদের নিথর দেহ। বেপরোয়া মটর বাইকের গতির ফলেই প্রাণ গেল চারজন যুবকের নাকি অন্যকিছু ঘটনা রয়েছে রহস্য। তবে পুলিশের প্রাথমিক অনুমান, একটি মটর বাইক চেপে চারজন যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে মটর বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের । ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ প্রশাসন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । সোমবার সাত সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নেমেছে এসেছে পরিবার থেকে বড়ঞা এলাকায় শোকের ছায়া।
জানা গিয়েছে বড়ঞা থানার অন্তর্গত তালোঞা গ্রামে যাত্রা শুনতে এসেছিল ওই চার যুবক। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দীপ বাগ্দী (২৪) পেশায় রাজমিস্ত্রী বাড়ি বেলগ্রাম, কল্যান দাস (২০), বিদ্যুৎ বাগ্দী (২৪), তালোঞা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র রনিত মাঝি (১৭)। মৃত রণিতের বাড়ি কির্ণাহারে কিন্তু বর্তমানে সে মামার বাড়ি বেলগ্রামে থাকত।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই চার যুবক একটি বাইকে ছিল৷ বড়ঞা থানার হরিমাটি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সবাই৷ মনে করা হচ্ছে, কোনও গাড়ির ধাক্কায় ওই যুবকরা বাইক থেকে ছিটকে রাজ্য সড়কের পাশে ফাঁকা জমিতে গিয়ে পড়ে৷ ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়৷ প্রতিবেশী দেবনাথ চক্রবর্তী বলেন," ওরা চারজন যাত্রা দেখতে তালোয়ে গ্রামে গিয়েছি কিন্তু ঘরে না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবারের লোকেরা৷ খোঁজাখুঁজি করতে থাকেন তাঁরা৷ এরপর থানা থেকে ফোন আসে৷ বলা হয় হরিমাটি পেরিয়ে এসে দুর্ঘটনায় মারা গিয়েছে সবাই৷"
বড়ঞা থানার পুলিশের পক্ষ থেকেও আমাদের কে জানানো পর আমরা কান্দি মহকুমা হাসপাতালে এসে দেহ শনাক্ত করি। তবে কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছি না!
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।