রঙ্গিলা খাতুন , বহরমপুর
পুরুলিয়ার ঝালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দুকে হত্যা করার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কালো ব্যাজ পড়ে একটি প্রতিবাদ মিছিল করে। এদিন বহরমপুর কংগ্রেস জেলা কার্যালয় থেকে মিছিল বের হয় বহরমপুর গির্জা মোড় লালদীঘির পাড় হয়ে ক্ষুদিরাম স্ট্যাচুর সামনেথেকে এসে কংগ্রেস পার্টি অফিসে মিছিলটি শেষ হয়। প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এই মিছিলে পা মেলাল।
অন্যদিকে এরই প্রতিবাদে কান্দির মহলন্দীতে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। খুনিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দাবি তোলা হয় এই মিছিলে।
উল্লেখ্য রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বাড়ি থেকে বের হন তপনবাবু । ঝালদা-বাগমুণ্ডি সড়ক দিয়ে যাচ্ছিলেন তিনি । তাঁর সঙ্গে আরও তিনজন ছিল । অভিযোগ, সেই সময় দু-তিনজন দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাঁচির হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই মৃত্যু হয় তাঁর ।